Thursday, April 2, 2026
Home Blog Page 140

ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৩

0

নরসিংদীর রায়পুরায় উপজেলার সাপমারা রেলক্রসিংয়ে মঙ্গলবার (৮ জুন) রাত দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে আহত হয়েছেন ৩জন পুলিশ সদস্য।

আহতরা হলেন- রায়পুরা থানার এসআই শাহীন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাহ উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ে টহল দিচ্ছিল পুলিশ।

রাত ২টার দিকে পুলিশের গাড়িটি রায়পুরার সাপমারা রেলক্রসিং অতিক্রম করতে গেলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস সেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়।

তখন প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে পেছনে থাকা অটোরিকশা ও এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চায় রোশন

0

সব সময়ই খবরের শিরোনামে থাকেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার শোনা যাচ্ছে নতুন খবর।

সকল তিক্ততা ভুলে আবার শ্রাবন্তীর সাথে সংসার করতে চায় রোশন সিংহ। সোমবার হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস এর মাধ্যমে আপাতত বিবাহবিচ্ছেদ রুখে দিয়েছেন রোশন।

অভিনেত্রী স্ত্রীর সঙ্গে দাম্পত্য ভেঙে ফেলতে চাইছেন না রোশন। আদালতের দ্বারস্থ হয়েছেন নিজেদের সম্পর্কে বাঁচিয়ে তোলার তাগিদে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার ডিজিটালকে রোশন বললেন, আমি শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চাই। আগামী জুলাই মাসে রোশনের আবেদনের ভিত্তিতে শ্রাবন্তীকে তলব করেছে আদালত।

তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোন ধরনের মন্তব্য করেননি অভিনেত্রী।

এনএইচ২৪/জেএস/২০২১

৬ষ্ঠ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল

কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৬.৩০ মিনিটে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে এখনো পর্যন্ত একমাত্র দল হিসেবে ৫ টি ম্যাচের সবগুলোই জিতেছে ব্রাজিল।

পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্রাজিল আগামীকাল টানা ৬ষ্ঠ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

ব্রাজিল ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চারে আছে প্যারাগুয়ে।

এনএইচ২৪/জেএস/২০২১

সাতক্ষীরায় লকডাউনের মধ্যেও করোনা সংক্রমন ব্যাপক হারে বৃদ্ধি

0

সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের মধ্যেও করোনা সংক্রমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় ১৮৭ জনের করোনা পরীক্ষা শেষে ১০৩ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। যা শনাক্তের হার ৫৫.৮ শতাংশ।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন মোট ১ হাজার ৯৮৯ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৮ জন।

এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক নারী ও আপন দুই সহোদরসহ আরো ৫ জন। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন আরো অন্ততঃ ২৩২ জন।

অপরদিকে, করোনার উর্দ্ধগতি সংক্রমন ঠেকাতে সীমান্ত জেলা সাতক্ষীরায় সাতদিনের লকডাউনের চতুর্থ দিনে প্রশাসনের তৎপরতা আরো বৃদ্ধি পেয়েছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ রয়েছে দুরপাল্লার বাসসহ সকল ধরনের গনপরিবহন।

তবে কিছু কিছু এলাকায় ব্যটারীচালিত ভ্যান, ইজিবাইক ও মটরসাইকেল চলাচল করেতে দেখা গেছে। লকডাউনের মধ্যে ওষুধের দোকানসহ নিত্য প্রয়োজনীয় দোকান খোলা রয়েছে।

ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় ভ্রাম্যমান আদালতের ১৩টি মোবাইল কোর্টের অভিযানে ৭০ টি মামলায় ৪৩ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

এনএইচ২৪/জেএস/২০২১

ইউপি নির্বাচন ঘিরে ফকিরহাটে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণে শঙ্কা

0

করোনা সংক্রামনের উচ্চ ঝুঁকিতে ফকিরহাট উপজেলা। ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘতর হচ্ছে। এরই মধ্যে ২১শে জুনের নির্বাচন উপজেলাবাসীদের জন্য গলার ফাঁস হয়ে উঠেছে।

জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা ও জমায়েত না হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু সে নির্দেশনার তোয়াক্কা না করে অনেক প্রার্থী তাঁর কর্মী সমর্থকদের নিয়ে দল বেঁধে ভোটারদের বাড়ি বাড়ি ছুটেছেন। ফলে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকির সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। ভোটাররা প্রার্থীদের বাড়ি আসতে সরাসরি নিষেধ করতেও পারছে না, আবার এ অত্যাচার সইতেও পারছেন না। একধরনের উদ্বিগ্নতার মধ্যে দিনাতিপাত করছেন সাধারণ নিরীহ জনগণ।

সোমবার (৭ জুন) উপজেলার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণারত নির্বাচন প্রার্থীরা মিডিয়ার সামনে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

উপজেলার সাধারণ মানুষ নির্বাচন কেন্দ্রিক তাদের করোনা সংক্রমণের এ উৎকন্ঠার কথা জানান। তারা নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বলেন, মানুষের জীবন রক্ষা, নাকি ভোট গ্রহণ- কোনটা জরুরী ?

যারা জনপ্রতিনিধি হবেন তাদের দায়িত্বশীল আচরণ ও ফকিরহাট প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ ও মাঠ পর্যায়ে বাস্তবায়নের দাবি জানান সচেতন মহল। তারা বলেন, এখনই পদক্ষেপ না নিলে মোংলার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের চেয়েও বেশি ভয়াবহতার মধ্য দিয়ে মূল্য চুকাতে হতে পারে ফকিরহাটবাসীকে।

বাগেরেহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এ বিষয়ে আজ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন অনুষ্ঠিত হলে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই শঙ্কার বিষয়টি নির্বাচন কমিশন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের সিদ্ধান্ত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এনএইচ২৪/জেএস/২০২১

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আজ সোমবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২১ অনুর্ধ ১৭ বালক ও বালিকা দলের ফইনাল খেলা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় ফাইনাল খেলায় বালিকা দলে লক্ষ্মীপুর পৌর একাদশ ২-০ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে।

বালক দলে সদর উপজেলা একাদশ ৩-০ গোলে লক্ষ্মীপুর পৌর একাদশকে পরাজিত করে। পরে বিজয়ী ও বিজীতদের মাঝে পুরুস্কার বিতরন করেন জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভুইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম, জেলা ক্রীড়া অফিসার, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্ডা জসিম উদ্দিন প্রমুখ।

বিজয়ী দল আগামী ১৪ তারিখ চট্রগ্রাম বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহন করবে।

এনএইচ২৪/জেএস/২০২১

দোয়ারাবাজারে জব্ধকৃত ভারতীয় অফিসার্স চয়েজ মদ ধ্বংস

0

দোয়ারাবাজারে মাদক মামলায় জব্ধকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে পুলিশ।মাদকদ্রব্য আইনে দোয়ারাবাজার থানার মামলা (নং ১২; তাং: ১২/৫/২০২১) প্রেক্ষিতে আটক করে থানায় জব্দ থাকা ৫২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সোমবার (৭জুন) সকালে দোয়ারাবাজার থানা ভবনের পুর্বপাশে নদীর পাড়ের সিড়ির নিকটে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহ এর উপস্থিতিতে ৫২ বোতল মদ আগুনে জ্বালিয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য যে উক্ত মামলায় ৫৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করা হয়েছিল ২ বোতল মদ পরিক্ষার জন্য ও ২ বোতল মদ মামলার বিচার কার্যের জন্য রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সম্রাজ মিয়া, এসআই মিজানুর রহমানসহ থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।

এনএইচ২৪/জেএস/২০২১

গাজাকে ‘মানুষ হত্যার কসাইখানা’ বানিয়েছে ইসরায়েল

অবশেষে দখলদার ইসরায়েলি রাষ্ট্রের কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গাজাকে ‘মানুষ হত্যার বড় একটি কসাইখানা’ বানিয়েছে ইসরায়েল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, মুকুলের মতো শিশুদের হত্যার মতো ভয়াবহ অপরাধ করছে ইসরায়েল। এটা ভবিষ্যত মানবজাতির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ এবং মানবতা বিরোধী অপরাধ।

এনএইচ২৪/জেএস/২০২১

প্রেমিককে জড়িয়ে ধরে বিষপান করল প্রেমিকা

0

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের দরগা ঈদগাহ মাঠে ঘটেছে এক নিদারুণ ঘটনা।

সেখানে প্রেমিককে জড়িয়ে ধরে বিষপান করে আত্মহত্যা করেছেন এক কিশোরী। মৃত্যুর আগে প্রেমিকে উদ্দেশ্যে করে লিখে গেছেন দুটি প্রেমপত্র।

আর এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে পুরো এলাজুড়ে। রোববার এ ঘটনা ঘটে। পরে সোমবার ওই কিশোরীর দাফন সম্পন্ন হয় বলে জানা যায়।

এনএইচ২৪/জেএস/২০২১

বাগেরহাটে মাঝ রাতে ক্যারাম বোর্ডের ওপর মিলল শিশু

0

বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় মাঝ রাতে কান্নার শব্দে ক্যারাম বোর্ডের ওপর ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

বর্তমানে শিশুটি বাগেরহাট সদর হাসপাতালে সুস্থ ও ভালো আছে।

রোববার (৬ জুন) রাতে খবর পেয়ে পুলিশ পরিত্যক্ত অবস্থায় নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এনএইচ২৪/জেএস/২০২১