Thursday, April 2, 2026
Home Blog Page 139

শিল্পী চিতাতার প্রেমে পড়ে গাইলেন হিরো আলম

0

সম্প্রতি খবরের শিরোনাম যার দখলে সে হচ্ছে হিরো আলম। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যার অবাধ বিচরণ।

এবার তার নতুন খবর, ইন্দোনেশিয়ান শিল্পী চিতা চিতাতার প্রেমে মত্ত হয়ে কণ্ঠে তুলেছেন ইন্দোনেশিয়ান গান ‘আকু মা অ্যাপা আতুহ’।

শনিবার (৫ জুন) গানটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন আলম।

এই গানটি নিয়ে হিরো আলম বলেন, ‘ইন্দোনেশিয়ান গায়িকা চিতাতাকে আমার ভালো লাগে। বলতে পারেন প্রেমে পড়ে গেছি। যে কারণে তার গান গেয়েছি।

এনএইচ২৪/জেএস/২০২১

জমজম’ আল্লাহ তাআলার দেয়া অনন্য নিদর্শন ও রহমত

0

মহান আল্লাহ্ তা‘লার রহমতের কোন কিনারা নেই। তার দেয়া অশ্বেস রহমত ও নিয়ামতের এই দুনিয়াতে আমরা আমাদের সব শখ চাহিদা মিটানোর সুযোগ পাচ্ছি।

তিনিই আমাদের একমাত্র ভরসা। বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ’র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। বান্দারা আল্লাহকে যে কোন নামে ঢাকলেই তিনি সাড়া দেন।

আল্লাহ বান্দার প্রতি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ।

তারই একটি অনন্য নিদর্শন ও রহমত হচ্ছে‘জমজম। পৃথিবীর সেরা পানি এ জমজম। হজরত ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্ট কুয়ার এ পানি পানে মুসলিম উম্মাহর হৃদয় শীতল হয়।

হজ্ব, ওমরা ও জিয়ারতকারীরা পবিত্র কাবা শরিফ তাওয়াফের পর মাকামে ইবরাহিমে দু রাকাআত নামাজ আদায় করে তৃপ্তি সহকারে এ পানি পান করে।

দুনিয়ার অন্যান্য পানি বসে পান করতে হয়। আর জমজমের পানি দাঁড়িয়ে ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’ বলে পান করতে হয়।

পানি পান করার পর কিছু পানি মাথায় দিবে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এ পানি পান করার সময় একটি দোয়া বর্ণনা করেছেন-

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ই’লমান নাফিআ’; ওয়া রিযক্বান ওয়াসিআ’; ওয়া আ’মালান সালিহা; ওয়া শিফাআম মিং কুল্লি দা-য়িন।’ অর্থ : ‘হে আল্লাহ!

এনএইচ২৪/জেএস/২০২১

প্রাক্তন প্রেমিকাকে দেখেই বিয়ের আসর থেকে পালাল বর

0

রাজধানী ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় বরযাত্রী নিয়ে রওনা দেয়ার আগে প্রাক্তন প্রেমিকাকে দেখে বিয়ের পোশাকেই দৌড়ে পালালেন বর।

এ সময় এক হাতে বিষের বোতল ও আরেক হাতে কাফনের কাপড় নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে দেন ভুক্তভোগী ওই তরুণী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে একই এলাকার দিদার হোসেনের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। বিয়ের আশ্বাসও দিয়েছেন ছাত্রীকে। কিন্তু এখন দিদার তাকে বিয়ে না অন্য জায়গায় বিয়ে করতে যাচ্ছেন।

পড়ে সেই তরুণী জানতে পেরে একহাতে বিষের বোতল আর অপর হাতে কাফনের কাপড় নিয়ে প্রেমিকের বাড়িতে এসে হাজির হন।

এ সময় বিয়ের দাবিতে অনশন শুরু করা ভুক্তভোগী ওই তরুণী স্লোগান দেন ‌‘দাবি আমার একটাই, স্বামী চাই, স্বামী চাই’। ‘হয় বিয়ে না হয় বিষপানে আত্মহত্যা হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে।

এদিকে অভিযুক্ত দিদারের বাবা আব্দুল খালেক বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের কথা জানলে অন্য মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করতাম না। এই অবস্থায় ভেবে স্থির করতে পারছি না কী করব।

এ বিষয়ে ইউপি সদস্য মো. জয়নাল আলী জানান, পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে। সমঝোতা করার জন্য আমি চেষ্টা করছি।

এনএইচ২৪/জেএস/২০২১

পরিকল্পনার সুফল দেখতে পেয়েছে রাজধানীবাসী : দুই মেয়র

0

আগের অপরিকল্পিত নগরায়নের ফলে সামান্য বৃষ্টিতেই রাজধানীর প্রধান সড়কগুলোতে জমে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। তবে দুই সিটি করপোরেশনের পরিকল্পিত নগরায়নের উদ্যোগ এবারের মৌসুমে ভোগান্তি কমাবে বলে মনে করেন দুই মেয়র।

জুনের প্রথম সপ্তাহের ভারী বর্ষণে সেই দাবির সুফল অনেকটাই দেখতে পেয়েছেন রাজধানীবাসী।

এদিকে হিসাব বলছে, বিগত বছরগুলোতে ৫০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হলেই ডুবে যেত রাজধানী। এবার মৌসুমের শুরুতেই ২৪ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ৮৫ মিলিমিটার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যেতে দেখা গেছে।

এদিকে সিটি করপোরেশন বলছে, ওয়াসা থেকে দায়িত্ব বুঝে নেওয়ার পর দুই সিটির নিজস্ব অর্থায়নেই খাল পরিষ্কার করা হয়েছে। এ কাজে দুই সিটির প্রায় দুইশ কোটি টাকা খরচ হয়েছে। খালগুলো থেকে প্রায় কয়েক লাখ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নিম্নাঞ্চলে এখনও সংস্থা দুটির দেওয়া প্রতিশ্রুতির পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি।

এনএইচ২৪/জেএস/২০২১

ঈশ্বর জানেন

0

ঈশ্বর জানেন

সাইফুল ইসলাম

  • এক জীবনে মানুষ কি চায় বেশি, জানো প্রীতি?
  • ওহে বালক, তোমাদের চাওয়া-পাওয়া
    অনেক তা জানি!
  • হা হা হা, মেয়েদের চাওয়া বুঝি কম?
  • যদি বলি কম, তুমি করবে ঢং! এক জীবনে মানুষ কি চায় বেশি সেটা বলো।
  • ভালোবাসা চায়, ভালোবাসা।
    ভালোবাসার ক্ষুধা অনেক; এই নশ্বর পৃথিবীতে।
  • তোমাদের ভালোবাসা মেয়ে কেন্দ্রিক, একজন মেয়েকে ভালোবাসলে হবে না, অনেক মেয়ে চাই। তোমরা হলে পুরুষ জাত। তোমাদের ভালো করেই চেনা!
  • প্রীতি, তুমি এভাবে বলছো কেন?
  • পুরুষদের সাথে কিভাবে বলবো?
  • তুমি ঠিক আছো, শরীর খারাপ না তো প্রীতি?
  • পুলক, আমি দুঃখিত! আসলে আমি ভাল নেই।
  • সব পুরুষ কি এক? নেই কি কেউ ভালো?
  • পুলক, আছে হয়তো! তোমাকে বলে ফেলি, আমি যখন আমার মায়ের গর্ভে, তখন আমার বাবা অন্য মহিলাকে বিয়ে করে। তারপর মা আমাকে নিয়ে বেঁচে আছে। তাই মাঝে-মাঝে তোমাদের পুরুষদের সহ্য করতে পারি না।
  • তাহলে আমার সাথে মিশতে গেলে কেন?

-তোমাকে আমার অন্যরকম মনে হয়েছে। তোমার পুলক নামটাও ভাল লেগেছে।

  • তোমার বেঁচে থাকার কারণ কি?
  • তুমি যে বললে ভালোবাসার ক্ষুধা! আমিও
    একই কারণে বেঁচে আছি।
    চাই পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে।
  • আমিও চাই ভালোবাসতে।
  • তোমাদের নিয়ে বিশ্বাস নেই!
  • প্রীতি, আমি যদি বলি—
    তুমি আমার পৃথিবী, তুমিই আমার সব।
  • বলতে পারো, কাছে আসতে পারো।
    আবার চলে যাবে তা আমি জানি পুলক!
  • প্রীতি, তুমি আমায় ভেবো না এমন।
    আমি খুউব ভালোবাসি তোমায়!
  • বিশ্বাস করতে বলছো তোমায়?
  • হুম, সত্যি অনেক ভালোবাসি তোমায়।
  • না পুলক, প্রেম না। বিয়ে করতে পারবে এখন আমায়?
  • তাহলে হাত ধরো প্রীতি, কাজী অফিসে
    চলো!

দু’জনের বিয়ের দুই বছর পর—

প্রীতি তার পেটে হাত বুলিয়ে, বাবুটাকে ছোঁয়ার বৃথা চেষ্টা করছে। টেবিলের উপর ডিভোর্স পেপার। পুলক ডিভোর্স দিয়েছে প্রীতিকে।

প্রীতির দু’চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মা-মেয়ের জীবন কাহিনী কেমন করে এক হয়ে গেলো; তা শুধুমাত্র ঈশ্বর জানেন।

এনএইচ২৪/জেএস/২০২১

বড় র্পদায় পা রাখছে ললনাদের ক্রাশ শেখ শাদী

0

হাজারও ললনার ক্রাশ শেখ শাদী। একের পর এক গান নিয়ে আসছেন দর্শক-শ্রোতাদের কাছে। তবে সবচেয়ে বেশি পরিচিত হয়েছিলেন ললনা গানের মাধ্যমে। এরপর একাধিক গানে পেয়েছেন শ্রোতাপ্রিয়তা।

মাঝে খানিক বিরতি নিয়ে নতুন খবর নিয়ে আবারও হাজির হয়েছেন রমনীদের ক্রাশ ‘ললনা’-খ্যাত তরুণ শিল্পী শেখ শাদী।

জানা গেছে, তামিম হোসেনের প্রযোজনা ও হোসেন আবু তৌহিদ হেরনের পরিচালনার নতুন সিনেমা‘সংশয়ী‘র মধ্যে দিয়ে বড় র্পদায় অভিষেক হতে যাচ্ছে শেখ শাদীর।

টিএইচআর মিডিয়া হাউজের নতুন সিনেমাটি শেখ সাদী সাথে জুটি বাধঁবেন নতুন মুখ অনামিকা।

পরিচালক আবু তৌহিদ হেরন সিনেমাটি প্রসঙ্গে বলেন, আমরা শীঘ্রই শুটিং শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই এই সিনেমাটি পছন্দ করবেন।

এনএইচ২৪/জেএস/২০২১

ঠাকুরগাঁওয়ের পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটে আহত ১

0

গীতি গমন চন্দ্র রায় গীতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌর শহরের কলেজহাট এলাকার রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে আব্দুল কদ্দূস জনি মঙ্গলবার দিবাগত বিকাল ৫টার দিকে পীরগঞ্জ জোড়া কবর রেললাইনের সুরুজ বেকারির বাড়ির পার্শ্বে একই গ্রামের মোঃকাসেমের ছেলে মোঃ সাইফুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে বেধরক বেআইনি ভাবে মারপিটে আহত হন মোঃ আব্দুল কদ্দূস জনি।

জানা যায়, মোঃ সাইফুল ইসলাম দীর্ঘ দিন ধরে আব্দুল কদ্দূস জনির পাওনা টাকা ফেরত দেওয়ার তারিখ দিলে উপযুক্ত সময়ে টাকা চাইতে গেলে জনিকে টাকা না দিয়ে দা, রড দিয়ে মারপিট করেন মোঃসাইফুল ইসলাম তার পিতা মোঃ কাসেম, মোছাঃ কুলসুম ও আর ২/৩ জন ব্যাক্তি।

এতে সাইফুলের মারপিটে রড ও দায়ের আঘাতে আহত ও রক্তাক্ত হয় আব্দুল কদ্দূস জনি।সে সময় স্থানীয় লোকজন ছুটে আসে তাকে আহত অবস্থায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।

এ বিষয়ে আব্দুল কদ্দূস জনির সাথে সাংবাদিকের কথা হলে তিনি বলেন আমি টাকা চাইতে গিয়ে আমাকে মারপিটে আহত করেন।মোঃসাইফুল ইসলাম একজন সন্ত্রাসী স্টাইলের ব্যাক্তি সে আমাকে অন্যায় ভাবে মারপিটে আহত করেছেন আমি সুষ্ঠু ও ন্যায় বিচার চাই এবং তার উপযুক্ত শাস্তি দাবি করছি।

এনএইচ২৪/জেএস/২০২১

পরীতে মুগ্ধ চয়নিকা

0

গেলবছর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘বিশ্বসুন্দরী’ সিনেমা দিয়েই চলচ্চিত্রের নির্মাতা হিসেবে অভিষেক হয় টেলিভিশনের জনপ্রিয় নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরীর। প্রথম সিনেমাই বক্সঅফিসে সফলতার পাশাপাশি সাধারণ দর্শকদের কাছ থেকেও প্রশংসা কুড়ায়।

এই কঠিন সময়েও টানা ১০০ দিন প্রেক্ষাগৃহে চলার মতো রেকর্ডও করে এই সিনেমাটি। সিয়াম আহমেদ এবং পরীমনিকে নিয়ে ‘বিশ্বসুন্দরী’ গত বছরের অন্যতম আলোচিত সিনেমা হিসেবে স্থান করে নিয়েছে।

এই সিনেমায় কাজ করতে যেয়েই নির্মাতা এবং নায়িকা হিসেবে শুধু নয় বাস্তব জীবনে একটি মায়াময় সম্পর্কে জড়িয়ে গেছেন চয়নিকা চৌধুরী এবং চিত্রনায়িকা পরীমনি।

তাইতো প্রথম সিনেমার পরে চয়নিকা চৌধুরী তার প্রথম ওয়েবফিল্মেও নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করলেন পরীমনিকেই।

‘অন্তরালে’ নামক এই ওয়েবফিল্মের গল্প লিখেছেন দেশের অন্যতম আলোচিত গল্পকার পান্থ শাহরিয়ার। উল্লেখ্য চয়নিকা চৌধুরীর এটি প্রথম ওয়েবফিল্ম হলেও পরীমনি এর আগে আরেক নন্দিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘প্রীতি’ নামক একটি ওয়েবফিল্মে অভিনয় করেছিলেন।

‘অন্তরালে’ পরীমনিকে দেখা যাবে একটি হিন্দু পরিবারের বউ অর্পিতা চরিত্রে। ব্যবসায়ী স্বামীর সাথে বিয়ের পরে বনেদি একটি পরিবারে বউ হিসেবে আসে অর্পিতা। স্ত্রীকে প্রচন্ড ভালোবাসলেও ব্যবসায়ীক ব্যস্ততায় স্ত্রীকে সময় দিতে পারেননা অর্পিতার স্বামী।

তবে হঠাৎ করেই মফস্বল শহর থেকে আসা মনা নামক ব্যক্তির আগমনে তাদের জীবনে শুরু হয় অন্যরকম নানা ধরনের ঘটনা। এর মধ্যে ঘটে একটি খুন। আর মধ্যবিত্ত সংসার জীবনে খুনের মতো ভয়ংকর একটা ঘটনা সংঘটিত হবার পরে তাদের জীবনে কতোটা প্রভাব ফেলে এবং এতে তাদের জীবনে কি কি পরিবর্তন আসে সেসবই দেখা যাবে ‘অন্তরালে।

পরীমনির সাথে আবারো কাজ করা প্রসঙ্গে চয়নিকা চৌধুরী জানান, ‘আমার প্রথম চলচ্চিত্রে পরীমনি ছিলেন। মজার বিষয় হলো, প্রথম ওয়েব ফিল্মেও তিনি থাকছেন। তিনি দেখতে সুন্দর, নাচ জানেন, অভিনয় পারেন। তার তো অনেক গুণ। তবে তারচেয়েও বড় বিষয়, তার সঙ্গে আমার সম্পর্কটা খুবই ভালো। আমাদের সম্পর্কটা এত সুন্দর যে, হাসি-খুশির মধ্য দিয়েই কাজটা শেষ করতে পারবো। কোনও ব্রেক নিতে হবে না।’

সবকিছু ঠিক থাকলে এই মাসেই নিজের প্রথম ওয়েবফিল্মের শ্যুটিং শুরু করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নিবেদিত ও কাজী রিটন প্রযোজিত এ ওয়েব ফিল্মটি দেখা যাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে।

এনএইচ২৪/জেএস/২০২১

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগস্টে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। আর ইতিমধ্যেই এই দুই সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (৮ জুন) ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে অস্ট্রেলিয়ার ২৯ সদস্যের নাম প্রকাশ করা হয়। ২৮ জুন ওয়েস্ট ইন্ডিজের চার্টার্ড ফ্লাইট ধরার আগে আরও ছোট করা হবে।

প্রাথমিক দলে যাদের নাম রয়েছে: অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, প্যাট কামিন্স, নাথান অ্যালিস, ক্যামেরন গ্রিন, জস হ্যাজেলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, তানভীর সাঙ্গা, ডি আর্কি শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।

এনএইচ২৪/জেএস/২০২১

আইসিসির সেরা ক্রিকেটার মনোনয়নে আছেন মুশফিক

সব ধরনের ফরমেটে সেরা পারফরমেন্সের ভিত্তিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

তার সাথে তালিকায় আছেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রেমা।

মনোনয়নের তালিকায় থাকা এই ক্রিকেটারদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। যিনি স্বীকৃতি পাবেন আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে।

ভক্ত-সমর্থকরা এখন icc-cricket.com/awards এই লিঙ্কে গিয়ে তাদের সেরা ক্রিকেটারের পক্ষে ভোট দিতে পারেন।

এনএইচ২৪/জেএস/২০২১