Thursday, April 2, 2026
Home Blog Page 138

কোপা আমেরিকার এবারের আসরে ব্রাজিলের দল ঘোষণা

প্যারাগুয়ে ম্যাচের পরই সব শঙ্কা উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচের ৬ টিতে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার লড়াই শুরু করবে ব্রাজিল।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৩ টায় কোপার উদ্বোধনী ম্যাচে মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনেজুয়েলার মুখোমুখি হবে স্বাগতিকরা।

এরই পরিপ্রেক্ষিতে ব্রাজিলের দল ঘোষণা করা হয়েছে। শিরোপা ধরে রাখার মিশনে নিয়মিতদের সবাই জায়গা পেয়েছেন প্রতিযোগিতাটির জন্য ঘোষিত দলে।

বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ দুই ম্যাচের স্কোয়াডে মাত্র একটি পরিবর্তন এনেছেন তিতে। বেনফিকার ডিফেন্ডার লুকাস ভেরিসিমোর জায়গায় এসেছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফেলিপে।

এনএইচ২৪/জেএস/২০২১

সাকিবকে নিয়ে নতুন গুঞ্জনে মুখর দেশ

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ খেলা নিয়ে চলছে নানা ধরনের সংশয়। সবচেয়ে বড় সংশয় অলরাউন্ডার সাকিব আল হাসনকে নিয়ে। আদৌ কি ঢাকা লিগ খেলবেন?

নাকি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ খেলবেন? পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেললে সাকিব বাংলাদেশি মুদ্রায় অন্তত দেড় কোটি টাকা পেতেন।

তবে শেষ পর্যন্ত অবশ্য সাকিব টাকার চিন্তা না করে ঢাকা লিগই বেছে নিয়েছেন এবং মোহামেডানের হয়ে খেলছেন। নেতৃত্বও দিচ্ছেন। নিজের নামের প্রতি হয়তো সুবিচার করতে পারেননি।

তারপরও সাকিবের নেতৃত্বে অনেকদিন পর প্রথম তিন ম্যাচ জিতে তৃতীয় রাউন্ড পর্যন্ত যৌথভাবে শীর্ষে ছিল মোহামেডান। তারপর অবশ্য শেখ জামাল আর প্রাইম দোলেশ্বরের কাছে টানা দুই ম্যাচ হেরে গেছে সাদা-কালোরা।

বৃষ্টি বড় ধরনের বাধা হয়ে না দাঁড়ালে আগামী ১৭ জুন শেষ হয়ে যাবে প্রিমিয়ার ক্রিকেটের প্রথম লিগ।

কিন্তু বেশ কিছুদিন ধরেই ক্রিকেট পাড়া ও শেরে বাংলায় গুঞ্জন উঠেছে, সাকিব পুরো লিগ খেলবেন না। যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে চলে যাবেন। ১৫ জুনই ঢাকা ছাড়বেন সাকিব।

এনএইচ২৪/জেএস/২০২১

পুরুষ সংকটে বাংলাদেশ থেকে পুরুষ নিতে চায় ইউরোপের ৬টি দেশ!

ইউরোপের স্বনামধন্য কয়েকটা দেশ রাশিয়া, লাটভিয়া, বেলারুশ, লিথুনিয়া, আর্মেনিয়া, ইউক্রেন যেখানে নারী ও পুরুষের শতকার হারের মধ্যে অনেক গরমিল রয়েছে। এই দেশগুলোতে পুরুষ থেকেও মহিলার সংখ্যা বেশি।

লাটভিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৮ দশমিক ০।
লিথুনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৭ দশমিক ২।
আর্মেনিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫ দশমিক ৫।
রাশিয়ায় প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫ দশমিক ৩।
বেলারুশে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫ দশমিক ২।
ইউক্রেনে প্রতি ১০০ জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা ১১৫ দশমিক ৮৭।

এর মধ্যে বাল্টিক রাষ্ট্র লাটভিয়া সাবেক কমিউনিষ্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে প্রায় দুই দশক হতে চললো।

এইসব দেশগুলোতে যখন মেয়েদের বিয়ের বয়স হয়, সেই সময় ছেলেরা হয় মারা যাচ্ছে না হয় আত্মহত্যা করছে।

আর এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুর ৪ গুণ। তাছাড়া ঐ বয়সে যে‘কজন মেয়ে মারা যাচ্ছে, তার চেয়ে তিনগুণ বেশী মারা যাচ্ছে ছেলেরা।

এর অর্থ হচ্ছে, ঐ বয়েসীদের মধ্যে গাড়ী দুর্ঘটনা, মাদকাসক্তি, কর্মস্থলে দুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের ঝুঁকি বেশী।

এনএইচ২৪/জেএস/২০২১

হাসপাতালে ভর্তি হয়েছেন সেফুদা

নানা ধরণের অশ্লীল, অসঙ্গতিপূর্ণ ভিডিওবার্তা এবং বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে ফেসবুক লাইভে এসে অল্প সময়ে ‘তারকা’ বনে যান সিফাত উল্লাহ ওরফে সেফুদা। সেফুদা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ জুন) বিকেলে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে তার রোগমুক্তির জন্য তিনি দোয়া চেয়েছেন।

ভিডিওটিতে দেখা গেছে, সিফাত উল্লাহ ওরফে সেফুদার নাকে অক্সিজেন লাগানো রয়েছে। হাতে ক্যানোলার মাধ্যমে দেয়া হচ্ছে স্যালাইন। অসুস্থ সেফুদার চোখ দেখেই বোঝা যাচ্ছে, তিনি খুব অসুস্থ। তার শারীরিক অবস্থা ভালো নয়।

অস্ট্রিয়ার ভিয়েনা বাঙালি কমিউনিটির পরিচিত মুখ ও প্রবাসী সাংবাদিক ফিরোজ আহমেদ বলেছেন, সেফুদা সেখানকার একটি হাসপাতালে গত ১ সপ্তাহ ধরে ভর্তি আছেন।

এনএইচ২৪/জেএস/২০২১

কুষ্টিয়ায় বেশিরভাগ মানুষ মানছে না সরকারী বিধিনিষেধ

0

কুষ্টিয়ায় বেশিরভাগ মানুষ মানছে না সরকারী বিধিনিষেধ। এতে করে বাড়ছে জেলায় করোনা সংক্রমণের হার।

কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মোমেন জানান, গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ায় ২২২ জনের নমুনা থেকে ৬৭ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ৩ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছে। সনাক্তের হার ৩৪ শতাংশ।

গত ৩দিনে জেলায় নতুন করে ১৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩শ ২২ জন। সব মিলিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ১২৩।

কুষ্টিয়ায় করোনা সংক্রমন আশংকাজনকহারে বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে কোন সচেতনতা নেই। বেশির ভাগ মানুষ মাস্ক ছাড়ায় চলাফেরা করছে। প্রশাসন কিন্ত সামাজিক দুরুত্ব বজায় রাখার পাশাপশি প্রতিটা মানুষকে মাস্কপড়া বাধ্যতামূলক করার চেষ্টা করছে।

এনএইচ২৪/জেএস/২০২১

হিলিতে ৫তলা একাডেমিক ভবন নিমার্ণকাজ উদ্বোধান

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ তলা একাডেমিক ভবনের নিমার্ণ কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য শিবলী সাদিক।

বুধবার বেলা সাড়ে ১১ টায় ফলক উন্মুচনের মাধ্যমে ৫ তলা একাডেমিক ভবনের নিমার্ণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথী বলেন এ সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আরও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।

এ সময় দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার নুর এ আলম. মেয়র জামিল হোসেন চলন্ত সহ অনেকে উপস্থিত ছিলেন।

নির্বাহী প্রকৌশলী শাহিনুর রহমান জানান, ৩ কোটি ১১ লাখ টাকা ব্যায়ে বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম তলা ভবনটি নিমার্ন করছেন বসুন্ধরা কনস্ট্রাকশন।
এছাড়াও সংসদ সদস্য হিলি স্বর্ণকাঙ্খামাত্রি মন্দির ও উপজেলা পরিষদের প্রধান ফটক এর নিমার্ন কাজের উদ্বোধন করেন।

এনএইচ২৪/জেএস/২০২১

শর্ত মেনে নেওয়ায় স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

0

ভারতের ব্যবসায়ীদের শর্ত মেনে নেওয়ায় স্বাভাবিক রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি। সকাল থেকে দুপুর পর্যন্ত রপ্তানি বন্ধ রাখলেও ভারতীয় ব্যবসায়ীরা বৈঠক শেষে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম শুরু করে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এই কার্যক্রম চালু হয়।

উল্লেখ, ভারতীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রকাশ করে গেলো ৬ই মে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধের ঘোষনা দেয় তারা।

তবে চিঠিতে তাদের দেওয়া ৪টি র্শত বাংলাদেশের ব্যবসায়ীরা মেনে নেওয়ায় বেশ কয়েক ঘন্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারো সকল কার্যক্রম চালু হয়।

এনএইচ২৪/জেএস/২০২১

সাতক্ষীরার তিনটি সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের সময় আটক-৭

0

করোনার উদ্ধগতি ঠেকাতে সাতক্ষীরার তিনটি সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে অবৈধ পথে দেশে প্রবেশের সময় এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার রাতে সদর উপজেলার ভোমরা, তলুইগাছা ও কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে গত গত ১৩ দিনে তিন মানবপাচারকারীসহ ৪৮ জনকে আটক করেছে বিজিবি। এদিকে, প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে মানুষ দেশে প্রবেশ করায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমনের আতংক বাড়ছে সাধারন মানুষের মাঝে।

আটককৃতরা হলেন, মানবপাচারকারী মোফাজ্জেল, সাজিদ, আব্দুল্লাহ, আয়রা বেগম, মঞ্জুর খান, রুহুল কাজী ও রহিমা বেগম।

সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় উক্ত ভাইরাস বাংলাদেশে যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন জেলার ৭টি সীমান্ত এলাকা স্পর্শকাতর হিসেবে চিহ্নত করা হয়েছে।

একই সাথে সীমান্তে কঠোর নজরদারীতে রাখা হয়েছে। এরই অংশ হিসেবে অবৈধভাবে ভারত হতে দেশে প্রবেশের সময় রাতে এক মানবপাচারকারীসহ সাত বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, সদর উপজেলার পদ্মশাখরা প্রাথমিক বিদ্যালয় ও কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত কোয়ারেন্টাইন সেন্টারে প্রেরণ করা হয়েছে। কোয়ারেন্টাইন শেষে আটককৃত নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

সাতক্ষীরায় লকডাউনের ৫ম দিনে করোনার সর্বোচ্চ উর্দ্ধগতি

0

সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের ৫ম দিনে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ উর্দ্ধগতি হয়েছে।

সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১৮২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় হার ৫৯.৩৪ শতাংশ। জেলায় একদিনে এটি করোনা সংক্রমনের সর্বোচ্চ হার।

এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৭ জন। এদিকে, করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরো ৪ জন মারা গেছেন।

জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন কমপক্ষে ২৩৬ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন জেলায় মোট ৪৮ জন।

এমন পরিস্থিতিতে করোনার লাগাম টানতে প্রশাসনকে কিছুটা কঠোর হতে দেখা গেছে। মোড়ে মোড়ে চলছে তল্লাশী। শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করছে। স্বাস্থ্য বিধি মানতে চলছে মাইকিং।

বন্ধ রয়েছে দুরপাল্লার বাসসহ সকল ধরনের গনপরিবহন। করোনা সংক্রমনের হার বৃদ্ধির মধ্যেও শহর ও গ্রামাঞ্চলে অবাধে মানুষ যাতায়াত করছেন। তারা কোন রকমেই মানতে চাচ্ছেননা স্বাস্থবিধি।

ভোমরা স্থলবন্দরেও সীমিত পরিসরে চলছে আমদানী-রপ্তানী কার্যক্রম। তবে ভারতীয় চালক ও হেলপাররা যাতে খোলামেলা ঘুরে বেড়াতে না পারেন সে জন্য পুলিশ ও বিজিবির নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া লকডাউনের মধ্যে দোকানপাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন স্থানে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান

এনএইচ২৪/জেএস/২০২১

গোবিন্দগঞ্জে কৃষক লীগ নেতার বাড়ি থেকে টাইম বোমা উদ্ধার !

0

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়ির নির্মানাধীন ঘর থেকে বোমা উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কামারদহ ইউনিয়নের দাড়িয়াপাড়া গ্রাম থেকে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বোমাটি উদ্ধার করা হয়।

ওই বাড়িটি উপজেলার কামারদহ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মেহেদী হাসানের।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তাজুল ইসলাম জানান, সকালে মেহেদী হাসানের বাড়ির নির্মাণাধীন একটি ইটের ঘরের বারান্দায় বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে এটি টাইম বোমা। এটি সক্রিয় কি না তা বোঝা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এনএইচ২৪/জেএস/২০২১