Wednesday, May 6, 2026
Home Blog Page 6

আয়েশা আবেদ ফাউন্ডেশনে চাকরি

0

লজিস্টিক সাপোর্ট বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ পদে জনবল নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন। আগ্রহীরা ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ০১-০২ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Ayesha Abed Foundation এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে ওয়ালটন

0

‘প্রোকিউরমেন্ট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগ দেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আবেদনের শেষ সময় ২৪ ডিসেম্বর ২০২৪।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (আইপিই/ইইই)
অভিজ্ঞতা: দুই বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: সর্বনিম্ন ২৫ বছর
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে মধুমতি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

0

এজেন্ট ব্যাংকিং বিভাগে ‘জুনিয়র ফিল্ড অফিসার’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক পিএলসি। আগ্রহীরা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: মা হতে চলেছেন জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫-৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Modhumoti Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

মা হতে চলেছেন জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার

মা হতে চলছেন পাইরেটস অফ ক্যারিবিয়ান খ্যাত হলিউড অভিনেতা জনি ডেপের সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ড। তবে এই সন্তানের বাবার পরিচয় সামনে আনেননি ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী।

সম্প্রতি অ্যাম্বারের এক মুখপাত্র অভিনেত্রীর ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর দেন। এ বিষয়ে সেই মুখপাত্র পিপলস ম্যাগাজিনকে বলেন, ‘গর্ভাবস্থার বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে। তাই খুব বেশি বিস্তারিত এখনই জানাতে চাচ্ছি না। তবে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত।’

আরও পড়ুন: নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

২০২১ সালে সারোগেসির মাধ্যমে প্রথম সন্তান আসে অ্যাম্বারের ঘরে। একই পরিকল্পনা করে অ্যাম্বার তার দ্বিতীয় সন্তানও আনতে যাচ্ছেন কি না, তা নিয়েও জোর জল্পনা। সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তানের বাবা আছেন কি নেই না সে ব্যাপারে কিছুই স্পষ্ট নয়।

প্রসঙ্গত, ভালোবেসে জনি ডেপের সঙ্গে ঘর বেঁধেছিলেন অ্যাম্বার হার্ড। তবে সেই সংসারের শেষটা মোটেও ভালো ছিল না। তাদের দাম্পত্যকলহ পৌঁছেছিল আদালত পর্যন্ত। বহু আইনি লড়াইয়ের মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে স্পেনে চলে আসেন অ্যাম্বার।

লিটারে ৮ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

ভোজ্যতেলের বাজারে কয়েকদিন ধরে চলা ‘অস্থির’ অবস্থার মধ্যেই সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৮ টাকা করে বাড়ানো হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে।

আরও পড়ুন: নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম হবে ১৭৫ টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে ১৫৭ টাকা। আগে বোতলজাত তেল ১৬৭ টাকা ও খোলা তেল ১৪৯ টাকা ছিল।

‘বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না’

অপার সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ পর্যটনের ক্ষেত্রে হতে পারে অমিত সম্ভাবনার উৎস। কিন্তু পর্যাপ্ত বিনিয়োগের অভাবে পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না। এ শিল্পে বিনিয়োগ করতে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) ভবন পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আরও পড়ুন: নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

হাসান আরিফ বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো পর্যটন শিল্প থেকে বিপুল পরিমাণ আয় করতে পারলেও বাংলাদেশের আয় অতি সামান্য। এ ক্ষেত্রে উত্তরণের যথাযথ পদক্ষেপ নিতে বর্তমান সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি

আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এরপর বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মিশ্রি। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা প্রথম ঢাকায় এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়ার মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি।

আরও পড়ুন: নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

সফরের শুরুর কর্মসূচিতে সচিব পর্যায়ের বৈঠকে দিল্লির নেতৃত্ব দিতে পদ্মায় আসেন মিশ্রি। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন তাকে স্বাগত জানান। পরে দুই পররাষ্ট্র সচিব একান্তে কিছু সময় আলাপ-আলোচনা করেন। এরপর এফওসিতে বসে উভয়পক্ষ। প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বৈঠক মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হয়।

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় যাবেন ভারতের পররাষ্ট্র সচিব। আজ রাতেই বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে।

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি

0

এসএমই/এমার্জিং করপোরেট বিজনেস বিভাগে ‘রিলেশনশিপ ম্যানেজার (অ্যাসিস্ট্যান্ট অফিসার-এক্সিকিউটিভ অফিসার)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। আগ্রহীরা ৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: দুই বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ৪৫ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Bengal Commercial Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

চাকরি দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, ২৫ বছর হলেই আবেদন

0

ভ্যাট বিভাগে ‘জুনিয়র অফিসার’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স লিমিটেড। আগ্রহীরা ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/বিবিএ (এআইএস)
অভিজ্ঞতা: দুই বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ২৫-৩২ বছর
কর্মস্থল: নরসিংদী
আবেদনের নিয়ম: আগ্রহীরা Transcom Electronics Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নৌবাহিনীতে চাকরি, এসএসসি পাসেই আবেদন

0

ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক ৮ পদে ৮৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। আগ্রহীরা ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত সরাসরি, কুরিয়ার সার্ভিস অথবা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮-৩২ বছর

আরও পড়ুন: ২৫২৪ জনকে চাকরি দেবে ভূমি মন্ত্রণালয়

আবেদনের ঠিকানা: পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩।
আবেদন ফি: পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর এর অনুকূলে ২০০ টাকা জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ পাঠাতে হবে। পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট/ট্রেজারি চালান গ্রহণযোগ্য নয়।
তথ্যসূত্র: ইত্তেফাক, ২০ নভেম্বর ২০২৪