Wednesday, May 6, 2026
Home Blog Page 3

জনবল নিয়োগ এসএমসি এন্টারপ্রাইজ

0

ইনস্টিটিউশনাল সেলস অ্যান্ড এক্সপোর্ট বিভাগে ‘সিনিয়র ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। আগ্রহীরা ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ
অভিজ্ঞতা: সাত বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: নিয়োগ দেবে যমুনা ব্যাংক

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা SMC Enterprise Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

নিয়োগ দেবে যমুনা ব্যাংক

0

কোর ব্যাংকিং অফিসার (আইসিটিডি) পদে জনবল নিয়োগ দেবে বেসরকারি আর্থিকপ্রতিষ্ঠান যমুনা ব্যাংক পিএলসি। আগ্রহীরা ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (সিএস/আইটি/সমমান)
অভিজ্ঞতা: ০৫-১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা Jamuna Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি পাঠাতে হবে।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে রাষ্ট্রপতি প্রথমে স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে হাঁসের কালো ডিম, রহস্যের আড়ালে কী আছে?

এরপর সকাল ৭টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল তাদের রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন।

কুড়িগ্রামে হাঁসের কালো ডিম, রহস্যের আড়ালে কী আছে?

0

সম্প্রতি এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। এই এলাকার বাসিন্দা মাসুম মিয়া ও শিউলি দম্পতির পালন করা একটি পাতিহাঁস কালো রঙের ডিম দিচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।

মাসুম মিয়া জানান, প্রায় ছয় মাস আগে বাজার থেকে তিন জোড়া দেশি জাতের পাতিহাঁস কিনে আনেন। কয়েকদিন ধরে হাঁসগুলো ডিম দিচ্ছে। তবে ৯ ডিসেম্বর হাঁসের খোয়াড়ে একটি কালো ডিম দেখতে পান তারা। সাপের ডিম ভেবে ভেঙে ফেলা হয় সেটি। কিন্তু পরপর আরও তিনটি কালো ডিম পান সেখানে। পরে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ার পর অদ্ভুত ডিমগুলো দেখতে অনেকেই তার বাড়িতে ভিড় করছেন। ডিম দেখতে আশা আল-আমিন নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, হাঁস কালো ডিম দেয় এই প্রথম শুনেছি। তাই নিজ চোখে দেখতে এলাম।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, জেনেটিক্যালি ডিমের রং কালো হতে পারে। এতে ডিমের পুষ্টিগুণ ঠিক থাকে। এটি একটি অস্বাভাবিক ঘটনা। তবে এতে আতঙ্কিত বা কুসংস্কার মনে করার কিছু নেই। এর আগেও একই উপজেলার তিনটি ইউনিয়নে হাঁসের কালো ডিম পাড়ার খোঁজ পাওয়া গেছে।

কম্বলের আগুনে বৃদ্ধার মৃত্যু

0

কুপির আগুন কম্বলে লেগে দগ্ধ হয়ে অইচন বেওয়া (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে এ ঘটনা ঘটে। অইচন বেওয়া ওই গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাতে কুপির আগুন কম্বলে লেগে যায়। এ সময় বুঝতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান ওই বৃদ্ধা। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। ওই বৃদ্ধা বয়সজনিত কারণে চলাচল করতে পারতেন না।

আরও পড়ুন: ৪০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট

ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করছে।

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

পঞ্চগড়ে টানা তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ৮ থেকে ১০ এর মধ্যে ওঠানামা করছে সর্বনিম্ন তাপমাত্রা।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ৪০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট

তেঁতুলিয়া আবহাওয়া অফিস ও স্থানীয়রা জানায়, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রিতে নেমে শুরু হয় চলতি শীত মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। তবে তিনদিন ধরে সকালেই সূর্যের মুখ দেখা গেছে। রোববার সকালেও ঝলমলে রোদ ছড়িয়ে পড়ে চারদিক। দিনের তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। তবে প্রতিদিন দুপুরের পর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হয়।

এতে দিনমজুর, কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। দুর্ভোগ বেড়েছে রিকশা ভ্যানের চালকসহ নিম্ন আয়ের মানুষের।

চাকরি দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

0

‘সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড। আগ্রহীরা ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি
অভিজ্ঞতা: এক বছর।
বেতন: ১৮,০০০ টাকা। এছাড়াও থাকছে চিকিৎসা ভাতা, সাপ্তাহিক দুইদিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার, উৎসব ভাতা ও কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা।

আরও পড়ুন: ৪০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী
বয়স: ২০-৩০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা US-Bangla Airlines এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

৪০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট

0

‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড (জিএইচআইটিএল)। আগ্রহীরা ১১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: ১৮-৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (মহাখালী)
আবেদনের নিয়ম: আগ্রহীরা Golden Harvest InfoTech এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম

জেলা পরিষদ কার্যালয়ে চাকরি, আবেদন ফি ২০০

0

নাটোর জেলা পরিষদ কার্যালয়ে ৫টি পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ১২ জানুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি অথবা অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: নাটোর
বয়স: ১২ জানুয়ারি ২০২৫ তারিখ ১৮-৩২ বছর
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা জেলা পরিষদ কার্যালয়, নাটোর এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

আবেদনের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ কার্যালয়, নাটোর। আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি অথবা অন্য কোনো মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন ফি: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নাটোর এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।
তথ্যসূত্র: ডেইলি স্টার, ১৩ ডিসেম্বর ২০২৪

ব্র্যাক ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

0

চ্যানেল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ বিজনেস বিভাগে ‘সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি। আগ্রহীরা ২৫ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: ৫-১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: বসুন্ধরা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা BRAC Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
তথ্যসূত্র: বিডিজবস ডটকম